দীপা আক্তার, ঢাকা প্রতিনিধি :- উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সারাদেশে। ভোটের এই উৎসবে অংশ নিতে বিভিন্ন কর্মস্থল ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন নারায়ণগঞ্জ সহ আশপাশের জেলার মানুষ।
মঙ্গলবার" ১০" ফেব্রুয়ারী সকাল থেকে ঢাকা - চট্টগ্রাম ও ঢাকা - নারায়ণগঞ্জ মহাসড়কের বিভিন্ন পয়েন্ট মানুষের এই দীর্ঘ প্রতীক্ষা ভোট দেওয়ার জন্য,, বাস,লেগুনা, পিক-আপ, ভ্যান এমনকি মোটরসাইকেল করে অনেকে বাড়ি ফিরতে দেখা যায়, বিশেষ করে শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ কর্মরত শ্রমজীবী সাধারণ ছুটি থাকা মানুষেরা ভোট দিতে ছুটে ছেন নিজ নিজ গ্রামের বাড়িতে।
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর নগরী বিভিন্ন এলাকায় সড়কে সকাল থেকে ই যাত্রীবাহী যানবাহনে চাপ বাড়তে দেখা গিয়েছে,, অনেক পোশাক শ্রমিক ও কারখানা কর্মচারী ছুটি নিয়ে ভোট দিতে নিজ নিজ গ্রামে যাচ্ছেন, যাত্রী সংকটের কারণে কেউ কেউ পিকআপ বা খোলা ট্রাকে করেও রওনা হয়েছেন। সারা জমিনে দেখা গেছে ভোর ব থেকেই মানুষ বাস করে ডাকা ছাড়ছেন,, কেউ যাচ্ছেন নরসিংদী কেউ মুন্সিগঞ্জ ফরিদপুর মাদারীপুর সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় অনেকে স্বাচ্ছন্দ্যে র মোটরসাইকেলেও যাত্রা করেছেন।
অন্য দিকে বন্দর উপজেলা এক যাত্রী জানান,সকালে যানবাহন কম থাকায় তিনি পিকআপ করে রওনা দিয়েছেন।যাত্রী ভাষায় কথা বলে জানিয়েছে " ভোটের দিন বছর এ একবার আসে,, একটু কস্ট হলেও এতে আমার কোন সমস্যা হবে না।
এ বিষয়ে জানতে চাইলে কাঁচপুরের হাইওয়ে পুলিশের পরিদর্শক, "ওসি" আব্দুল কাদের জিলানী জানান,কাঁচপুর মহাসড়কে মানুষের বাড়ি ফিরে যাওয়ায় চাপ কিছু টা আছে,, তবে কোন ধরনের বেগ পেতে হয়নি। খুব একটা যানজট দেখা যায় নি। নির্বাচন কালীন দ্বায়িত্ব পালনে অনেকেই চলে গিয়েছেন। আমরা যে কয়েকজন আছি কোথাও যানজটের খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণ করেছি। আশা করি মানুষ ভোট দানে যথাযথ সময়ে মধ্যে বাড়িতে ফিরে গিয়েছে। মানুষের এই যাত্রা যেন নির্বাচন এর আমেজে আরও প্রানবন্ত করে তুলেছে,, ভোটধিকার প্রয়োগের আনন্দে মানুষ অতি আগ্রহী উৎসব বা স্বাচ্ছন্দবোধ অংশ নিচ্ছেন এবারের জাতীয় সংসদ নির্বাচন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র