
ঢাকা প্রতিনিধি :- জাতীয় সংসদ নির্বাচনী মাঠে শেষ মুহূর্তে এসে হিসাব উল্টে দিয়ে বাজিমাত করে দেওয়ার সম্ভাবনা তৈরি করতে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। একাধিক আসনে বিএনপির দলীয় জোটের প্রার্থীদের পাশাপাশি প্রভাবশালী শক্ত অবস্থান গড়ে তুলেছেন স্বতন্ত্র প্রার্থীরা। মাঠপর্যায়ে টক্কর দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের দৃশ্যমান এবং ব্যাক্তিগত প্রভাবের কারণে কোন কোন আসনে ধানের শীষ এর প্রার্থী চেয়ে ও বেশি আলোচনায় স্বতন্ত্ররা। এ অবস্থান বিশ্লেষকদের ধারণা, বেশ কয়েকটি আসনে চমক দেখিয়ে বাজিমাত করতে পারেন স্বতন্ত্র প্রার্থীরাই।
ঢাকা রাজধানী লাগোয়া শিল্প – বানিজ্য সমৃদ্ধ নারায়ণগঞ্জ জেলা পাঁচ টি সংসদীয় আসনে বিভক্ত করা। আসনগুলো তে বিএনপি, জামায়াত ইসলামি, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলামের, বাসদ,সিপিবি, বিভিন্ন রাজনৈতিক দলের মোট ” ৪৮” প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার কারণে শেষ মুহূর্তে পর্যন্ত ভোটের মাঠে রয়েছেন “৪৮” জন প্রার্থী।
নারায়ণগঞ্জের পাঁচ টি আসনেই ভোটের সমীকরণ অনুযায়ী, বিএনপি মনোনীত জোটের প্রার্থীরা এগিয়ে থাকলেও তাদের সঙ্গে জোর টক্কর দিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। জাতীয় সংসদ নির্বাচনী এলাকায় যাদের মধ্যে প্রভাব সৃষ্টি করেছেন।পরিচিতি, রাজনৈতিক কর্মীবাহিনী, সমর্থক ও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এসব প্রার্থীরা নির্বাচনের শুরু থেকে ই ভোটের মাঠে সংক্রিয় ছিলেন,, ইশতেহারের মধ্যে দিয়ে ভোটারদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন।


