ভোট দিলেন তারেক রহমান

Chif Editor

অনলাইন ডেস্ক: রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি ভোট প্রদান করেন।

এসময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তার কন্যা জাইমা রহমান।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সপরিবারে প্রবেশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার বাসার পাশেই এই ভোটকেন্দ্র অবস্থিত।

তারেক রহমানের ভোট কেন্দ্রে আসাকে ঘিরে সেনাবাহিনীর, পুলিশের ছিল নিরাপত্তা ব্যবস্থা।

তিনি এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপি পক্ষে জানানো হয়েছে, দল সরকার গঠন করলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী।

তারেক রহমানের ভোটদান উপলক্ষ্যে এই কেন্দ্র ছিল দলের নেতাকর্মীদের বাড়তি আকর্ষণ। শুধু নেতাকর্মী নয়, আন্তর্জাতিক গণমাধ্যম, বিদেশি পর্যবেক্ষকদের নজর ছিল এখানে।

Leave a Reply