অনলাইন ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় তিনি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এসময় কেন্দ্র প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।
ভোট দেওয়া শেষে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।
কোনো দলের নাম উল্লেখ না করেই সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারা ওভার অ্যাম্বিশিয়াস, বাংলার ঠিক শব্দটা এখানে আনতে পারছি না। অতি উচ্চভিলাষী হবে। তাদের মাঝে তাড়না, যে কোনো ভাবে ক্ষমতায় যেতেই হবে। এই অভিলাষ পুরোনে তারা অনৈতিক পন্থা অবলম্বন করেছে দেখলাম। কয়েকটি জায়গায় সাজাও হয়েছে। ব্যালট পেপার ছাপানোর মতো কিছু কিছু ঘটনাও দেখেছি।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র