অনলাইন ডেস্কঃ কুমিল্লা-১১ আসনের ১১-দলীয় ঐক্যের জামায়াত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ভোট দিয়েছেন। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে যেকোনো ফলাফল মেনে নেবে জামায়াতে ইসলামী। এমনকি ৭০ শতাংশ ভোট কাস্টিং-এর আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি এ কথা বলেন।
ডা. তাহের বলেন, সারাদেশ থেকে খবর পেয়েছি, নির্বাচন মোটামুটি সুষ্ঠু হচ্ছে, দুই-চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। এভাবে যদি নির্বাচন চলে, তাহলে মানুষের প্রত্যাশিত যে নির্বাচন, সেটি অনুষ্ঠিত হবে আমরা আশা করি। নির্বাচনে যদি কোনো ধরনের ষড়যন্ত্র না হয়, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ের আশা রাখে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র