প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৬, ৬:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১২, ২০২৬, ৩:১০ অপরাহ্ণ
১১ দলীয় জোটের নির্বাচন বয়কটের পরিকল্পনা নেই: নাসীরুদ্দীন

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচন বয়কট করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পল্টন কলেজ পরিদর্শন শেষে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।
এনসিপি'র মুখ্য সমন্বয়ক বলেন, ‘আমরা ১১ দলীয় জোট পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত আমাদের ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই। এখনো পরিস্থিতি শান্ত, কোনো সমস্যা নেই।’
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘আমরা আশা করি অনেক বছর পর মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ হবে।’
এ সময় তিনি ভোটারদের ভোটকেন্দ্রে আসার অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনারা ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন স্বতঃস্ফূর্তভাবে। এখানে একটি নীরব ভোট বিপ্লব হবে।’
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র