
অনলাইন ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ১২ তারিখের ভোটে তিনি যেই জয় পেয়েছেন তা কেবল তারই নয় বরং নেতাকর্মী ও ভোটারদের জয়। এমনকি বিএনপির যে সকল পদধারী নেতারা কুৎসিত মন্তব্য করেছে আমি তাদের কাছেও কৃতজ্ঞ। তারা যদি এমন আচরণ না করতো তাহলে আমি এত ভোটের ব্যবধানে জয় পেতাম না। মানুষ ব্যালটের মাধ্যমে তাদের সমস্ত অন্যায়, অবিচার ও অকৃতজ্ঞতার সবকিছুর জবাব দিয়ে দিয়েছে।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন।
এ সময় তিনি সরাইলের দাঙ্গা হাঙ্গামার সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা উল্লেখ করে বলেন, এই নির্বাচনে কেবল এই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয় বরং বিএনপি সর্বশক্তি দিয়ে আমাকে হারাতে আমার বিরুদ্ধে নেমেছিল। কারণ তারা ভেবেছিল আমি রুমিন ফারহানা হয়েছি কেবল বিএনপি করতাম বলে।
তিনি আরও বলেন, এই নির্বাচনে যারা আমার নেতাকর্মী, সমর্থক ও ভোটার ছিল তাদের প্রত্যেকের কাছেই আমি ঋণী। আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাব।


