এনসিপি এবং জোটের নেতাকর্মী হামলার শিকার হচ্ছেন: আসিফ মাহমুদ

Chif Editor

 অনলাইন ডেস্কঃ

ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় এনসিপি এবং জোটের নেতাকর্মী হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, সারাদেশে বিভিন্ন স্থানে এনসিপি এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে। তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন।

তিনি আরও লেখেন, যারা বিজয়ী হয়েছেন তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুণ। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধীদল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয় তা আমাদের জন্য লজ্জাজনক হবে।

Leave a Reply