অনলাইন ডেস্ক :- পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ভোট পুনঃগণনার দাবিতে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ করছেন বিএনপির নেতা-কর্মীরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় পাবনা-৩ ও পাবনা-৪ আসনের বিএনপির নেতা-কর্মীরা। এ সময়, ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’, ‘ভোট গণনা বাতিল চাই, করতে হবে’সহ ভোট বিভিন্ন স্লোগান দেন তারা।
বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধান গেইট বন্ধ করে দেওয়া হয়েছে। কার্যালয়ের সামনে পুলিশ ও বিজিবির পাশাপাশি অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, পাবনা-৪ আসনে তিন হাজার ৮০১ ভোটের ব্যবধানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু তালেব মন্ডল বিজয়ী হন। তিনি পেয়েছেন এক লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়ছেন এক লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট।
পাবনা-৩ আসনে তিন হাজার ২৬৯ ভোটে বিজয়ী হন জামায়াতের মাওলানা আলী আজগার। তিনি পেয়েছেন এক লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান জাফির তুহিন পেয়েছেন এক লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র