
অনলাইন ডেস্ক :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ (সংসদীয় আসন ১৮৯) আসনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ভোট কারচুপির অভিযোগ তুলেছেন পরাজিত প্রার্থী মো. আমিনুল হক। তিনি নির্বাচনের ফলাফল স্থগিত এবং বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জমা দেন তিনি। আবেদনে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ এবং নির্বাচনী আচরণবিধির গুরুতর লঙ্ঘন হয়েছে।
আবেদনে আরও বলা হয়, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে এবং কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই সিল মারা ব্যালট বই পাওয়া গেছে। ১ থেকে ২৯ নম্বর কেন্দ্র পর্যন্ত ঘোষিত মোট ভোটের সঙ্গে প্রিসাইডিং অফিসারদের সরবরাহ করা ফলাফল এবং পোস্টাল ভোটের পরিসংখ্যানে বড় ধরনের গরমিল রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।


