শিরোনাম
সাতক্ষীরায় সুন্দরবন রক্ষা ও ‘সুন্দরবন দিবস’ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন আগামীকাল শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন: আসিফ মাহমুদ পাবনায় আ.লীগপন্থী ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জামায়াত নেতাদের বাড়িতে হামলা ধানের শীষে ভোট দেওয়ায় তালাক, সেই গৃহবধূর পাশে তারেক রহমান মিরপুর-কাফরুলবাসীর প্রতি জামায়াত আমিরের কৃতজ্ঞতা বিএনপি-জামায়াত তুমুল সংঘর্ষ তারেক রহমানকে শুভেচ্ছা জানাল মিসর দূতাবাস বিএনপি যোগাযোগ করেছিল, আমি সরাসরি না বলে দিয়েছি: রুমিন ফারহানা রাজবাড়ীতে অগ্নিকাণ্ড, দোকান-বসতবাড়ি পুড়ে ছাই

এবারের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ নাই হয়ে গেছে, একইসঙ্গে জাতীয় পার্টিও প্রত্যাখ্যিত: আখতার হোসেন

Chif Editor

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- এবারের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ নাই হয়ে গেছে, একইসঙ্গে জাতীয় পার্টিও প্রত্যাখ্যিত হয়েছে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের বিজয়ী প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ঘোষিত ফলাফলে বিএনপির ধানের শীষের এমদাদুল হক ভরসাকে ৮ হাজার ৩৩১ ভোটের ব্যবধানে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী আখতার হোসেন।

জানা গেছে, ১৬৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে শাপলা কলি প্রতীকে এনসিপির আখতার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট। তবে পোস্টাল ভোটের তথ্য পাওয়া যায়নি।

ফলাফল ঘোষণা কার্যক্রম শেষে সাংবাদিকদের আখতার হোসেন বলেন, নির্বাচনে সারাদেশে বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে, বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, মানুষের রক্ত ঝরেছে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে, খুব অল্প সময়ের মধ্যেই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি উপস্থাপন করা হবে।

তিনি বলেন, সবার সর্বাত্মক সহযোগিতায় তার বিজয় সুনিশ্চিত হয়েছে। এরজন্য আপামর জনগণ, সহযোদ্ধা ও গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান তিনি। রংপুর বৈষম্য দূর করে সকলের এই ঋণ পরিশোধ করতে চান বলেও জানান এনসিপির সদস্য সচিব।

Leave a Reply