শিরোনাম
আমার দেশ রিপোর্টার ও জাতীয় যুবশক্তি এনসিপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ এই বিজয় সকল বাংলাদেশীদের -অপর্ণা রায় দাস সাতক্ষীরায় সুন্দরবন রক্ষা ও ‘সুন্দরবন দিবস’ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন আগামীকাল শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন: আসিফ মাহমুদ পাবনায় আ.লীগপন্থী ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জামায়াত নেতাদের বাড়িতে হামলা ধানের শীষে ভোট দেওয়ায় তালাক, সেই গৃহবধূর পাশে তারেক রহমান মিরপুর-কাফরুলবাসীর প্রতি জামায়াত আমিরের কৃতজ্ঞতা বিএনপি-জামায়াত তুমুল সংঘর্ষ

আগামীকাল শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

Chif Editor

অনলাইন ডেস্কঃ নিজেদের দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর দলের চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বয়াক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে যাবেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দলীয় সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায় ও রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান।

এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টি। জোটের শরিকেরা পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে জয়ী হয়েছেন।

Leave a Reply