অনলাইন ডেস্ক :- প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যের নেতারা।
আগামীকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় করবেন জোটের নেতারা। বৈঠকে নির্বাচন ইস্যুতে বিভিন্ন বিষয় তুলে ধরা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র