শিরোনাম
যুবদল নেতার দোকান ভাঙচুর, জামায়াতের দুই নেতা গ্রেফতার দেশ ছাড়ার কারণ জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে যাচ্ছে ১১ দলীয় ঐক্য মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া, প্রজ্ঞাপন শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে: তারেক রহমান মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে কারা, শপথের আগেই জোর আলোচনা নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া পোস্ট সরিয়ে নিলেন জামায়াত আমির ৪৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ জনগণকে কনভিন্স করাই আমাদের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’: তারেক রহমান কুমিল্লা-৬ আসনে নির্বাচিত এমপি মনিরুল হক চৌধুরীকে ফুলের শুভেচ্ছা: তরুণ প্রজন্মের বিএনপি নেতৃবৃন্দ”রা

যুবদল নেতার দোকান ভাঙচুর, জামায়াতের দুই নেতা গ্রেফতার

Desk Incharge Juwel Hossain

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ইউনিয়ন জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন, উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার এবং একই ইউনিয়নের সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ-৪ আসনে জয়লাভের পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে উল্লাপাড়ার এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর পক্ষ থেকে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, একদল লোক সংঘবদ্ধভাবে দোকানে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং মালামাল লুটপাট করে। এতে উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই নেতাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply