
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ইউনিয়ন জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন, উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার এবং একই ইউনিয়নের সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ-৪ আসনে জয়লাভের পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে উল্লাপাড়ার এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর পক্ষ থেকে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, একদল লোক সংঘবদ্ধভাবে দোকানে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং মালামাল লুটপাট করে। এতে উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই নেতাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র