অনলাইন ডেস্ক :- সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র থেকে ২৩ আইনজীবী বিজয়ী হয়েছেন। এর মধ্যে ১৮ জন বিএনপি নেতৃত্বোধীন জোটের, চার জন জামায়াতের এবং একজন স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন।
বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য হলেন– বরিশাল-৩ আসন থেকে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, নোয়াখালী-১ থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, মাগুরা-২ থেকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী নিতাই রায় চৌধুরী, কিশোরগঞ্জ-৪ থেকে অ্যাডভোকেট ফজলুর রহমান, ঝিনাইদহ-১ আসন থেকে সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, নেত্রকোনা-১ থেকে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, পঞ্চগড়-১ থেকে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-৫ থেকে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালউদ্দিন, নাটোর-৩ থেকে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, লালমনিরহাট-১ থেকে ব্যারিস্টার মো. হাসান রাজিব প্রধান, সিলেট-৬ থেকে এমরান আহমেদ চৌধুরী, রাঙামাটি থেকে দীপেন দেওয়ান, বরিশাল-৫ থেকে মজিবর রহমান সরোয়ার, নাটোর-২ থেকে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ভোলা-১ থেকে বিএনপি সমর্থিত বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, পাবনা-৫ থেকে মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস, টাঙ্গাইল-৮ থেকে আহমেদ আযম খান এবং কিশোরগঞ্জ-২ আসন থেকে মো. জালাল উদ্দিন।
জামায়াতের পাবনা-১ আসন থেকে ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন, কুড়িগ্রাম-৩ থেকে ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহী, ঢাকা-১৪ থেকে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান এবং ঢাকা-৫ আসন থেকে মোহাম্মদ কামাল হোসেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র