শিরোনাম
ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রকে এমনই বিপদে ফেলেছে ইরান, যা আগে পারেনি কেউ

সংসদে বিরোধীদলীয় নেতা হলেন যারা

Chif Editor

নিজস্ব প্রতিবেদক :-  ত্রয়োদশ জাতীয় সংসদে ডা. শফিকুর রহমান-কে বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত দলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের-কে বিরোধীদলীয় উপনেতা করা হয়েছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম-কে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে মনোনীত করা হয়েছে। এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও তাদের জোটের এমপিরা।

উল্লেখ্য, শপথগ্রহণের আগে সংবিধান সংস্কার ইস্যুতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে দলটির কেউ এমপি হিসেবে শপথ নেবে না। পরে জরুরি বৈঠকে বসে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে শপথ গ্রহণের সিদ্ধান্ত নেয় দলটি। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো চূড়ান্ত হলো।

Leave a Reply