শিরোনাম
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী হাসনাতের পর এবার আসিফের পোস্ট ইউনেসকো সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ তৃণমূল থেকে উঠে আসা এক সাহসী ও পরীক্ষিত নারী নেত্রী সুফিয়া বেগম শিশুদের সঠিকভাবে গড়ে তুললে দেশ পাবে সুন্দর প্রজন্ম: খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ রংপুরে নকল ঘি কারখানার সন্ধান, বিপুল পরিমাণ নকল ঘিসহ এক ব্যক্তি আটক ১০ লাখ পরিবারকে ন্যায্য মূল্যে ডিম-দুধ-মাংস দেওয়া হবে: খাদ্য প্রতিমন্ত্রী মাল্টিবিলিয়ন ডলারের কৃষিপণ্য রপ্তানি করতে চাই: কৃষিমন্ত্রী

হাসনাতের পর এবার আসিফের পোস্ট

Chif Editor

অনলাইন ডেস্কঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রশ্ন রেখে বলেছেন, ইনকিলাব জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয়, বাংলাদেশ জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয় না মাননীয় মন্ত্রী?

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমন প্রশ্ন রাখেন তিনি।

এর আগে, ফেসবুকে একই ধরনের স্ট্যাটাস দেন কুমিল্লা-০৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি লেখেন, ইনকিলাব জিন্দাবাদ।

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর এক বক্তব্যকে ঘিরে।

আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ—এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।

Leave a Reply