
অনলাইন ডেস্ক :- তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের যোগসূত্র ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ওই যোগসূত্রের কারণেই ঘটনার প্রকৃত তদন্ত প্রতিবেদন আজও জনসমক্ষে আনা হয়নি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, বর্তমানে বিএনপি রাষ্ট্রক্ষমতায়। বিএনপি যদি বিডিআর হত্যার বিচার নিশ্চিত করতে না পারে, তবে এটি হবে তাদের চরম ব্যর্থতা। অবিলম্বে মর্মান্তিক এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং এর নেপথ্যে থাকা প্রধান ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।



