অনলাইন ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান শুরু হয়।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আয়োজক কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
আয়োজক কমিটির সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত ও সাদিয়া ফারজানা দিনার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, দলের যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, এনসিপির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি ও সারজিস আলম। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, শহীদ পরিবারের সদস্যরাসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী ও পেশাজীবীরা।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র