অনুষ্ঠানে জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারির অভিযোগ তুলে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা চেয়েছিলাম আগে গণভোট হোক, পরে সংসদ নির্বাচন।
অনলাইন ডেস্ক :- বর্তমান সংসদকে কলঙ্কিত ও অপবিত্র আখ্যা দিয়ে রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে নতুন ও পবিত্র যাত্রার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূইয়া।
একই অনুষ্ঠানে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার সঙ্গে বর্তমান সরকারের কর্মকাণ্ডকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
রোববার (১ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) জাতীয় যুবশক্তি আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজিব ভূইয়া তার বক্তব্যে সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এই সংসদ যাত্রা শুরু করেছে অপবিত্রতা নিয়ে।
অনুষ্ঠানে জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারির অভিযোগ তুলে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা চেয়েছিলাম আগে গণভোট হোক, পরে সংসদ নির্বাচন।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার ওপর জোর দিয়ে বলেন, নির্বাচন পরবর্তী এই নতুন অধ্যায়ে আমাদের সংগ্রাম দীর্ঘসময়ের। ওয়ার্ড পর্যায় পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করে আমরা আবারও যুবশক্তি নিয়ে রাজপথ কাঁপাব।
জাতীয় যুবশক্তির নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় যুবসমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র