
অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। আজ রোববার (৮ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।
শোকজ চিঠিতে উল্লেখ করা হয়, আজ সকালে দলের অনুমতি ব্যতিরেকে সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আশরাফুল ইসলাম, যা দলের সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। এই ধরনের শৃঙ্খলাবিরোধী কাজের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না-তার লিখিত জবাব আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
এর আগে, আজ সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে এই মামলাটি দায়ের করেন আশরাফুল ইসলাম।



