অনলাইন ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে গ্রামবাসীর দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুইপক্ষের ১০ জন আহত হয়েছেন।
আজ রোববার (৮ মার্চ) বিকালে উপজেলার কুরবাননগর ইউনিয়নের হাছন বাহার গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতেরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরে খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
একপর্যায়ে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ দুইপক্ষের লোকজনকে নিয়ে এলাকায় বসে বিরোধ মীমাংসা করে দেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র