শিরোনাম
ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রকে এমনই বিপদে ফেলেছে ইরান, যা আগে পারেনি কেউ

‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’

Chif Editor

অনলাইন ডেস্কঃ  পূর্বের সূচি অনুযায়ী আজ খুলনা নিউমার্কেট বায়তুন নূর জামে মসজিদে নামাজ আদায়ের কথা ছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে অতিরিক্ত ভিড়ের কারণে অন্য মসজিদে নামাজ আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার (৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন নাসীরুদ্দীন।

তিনি বলেন, খুলনা নিউমার্কেট বায়তুন নূর জামে মসজিদে নামাজ আদায়ের জন্য গিয়েছিলাম। দূর-দূরান্ত থেকে অনেক মানুষ, বিশেষ করে মা ও বোনেরা দেখা করতে এসেছিলেন। তবে অতিরিক্ত ভিড়ের কারণে মুসুল্লিদের নামাজে মনোযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় আমি অন্য একটি মসজিদে গিয়ে নামাজ আদায় করবো।

তিনি আরও বলেন, আপনাদের মহব্বত ও ভালোবাসাকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা করি। তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ। আশা করি সবাই বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Leave a Reply