অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সংক্রান্ত সাম্প্রতিক বিভ্রান্তি নিরসনে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে দলটি।
আজ মঙ্গলবার (১০ মার্চ) জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেন।
বিবৃতিতে জানানো হয়, সাবেক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান আমীরের নির্দেশনার বাইরে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠিতে অতিরিক্ত কিছু বিষয় যুক্ত করেছিলেন, যা দলের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। বিশেষ করে চিঠিতে উল্লেখিত মন্ত্রীর পদমর্যাদা সংক্রান্ত বিষয়টি আমীরের নির্দেশনায় ছিল না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে জানিয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার এবং সঠিক তথ্য উপস্থাপনের আহ্বান জানান।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র