শিরোনাম
ময়মনসিংহে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করলেন জেলা প্রশাসক রংপুরে অকাল বৃষ্টিতে তলিয়ে গেছে আলুর ক্ষেত ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক ভালুকায় সার্ভেয়ার ও উপ-প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ সাবেক যুবলীগ নেতা কোটিপতি সেলিমের বদলী বাণিজ্য জমি দখলসহ যত অভিযোগ ময়মনসিংহে তরুণী ধর্ষণের অভিযোগে ৪ ঘন্টার মধ্যে পুলিশের অভিযানে ড্রাইভার শামীম গ্রেফতার ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র প্রচুর অর্থ আয় করতে পারে: ট্রাম্প ঈদের ছুটিতে অনলাইন লেনদেনের বিশেষ সময় নির্ধারণ ট্রাম্পকে অনুতপ্ত না করা পর্যন্ত থামবে না তেহরান: লারিজানি মার্কিন রণতরি জেরাল্ড ফোর্ডে আগুন, আহত সেনাদের অবস্থা গুরুতর

শেখ হাসিনার দিকনির্দেশনা পেতে গণভবনে হাজারো নেতা মহিউদ্দিন

Chif Editor

মোঃ সুজন বেপারী, মুন্সীগঞ্জ থেকে – ‘শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’ নিয়ে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হয়েছে। এতে দলটির তৃণমূলের হাজারো নেতা যোগ দিয়েছেন। রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের এই বিশেষ বর্ধিত সভায় দলটির সভাপতি শেখ হাসিনা সারাদেশের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। এদিন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিতে সকাল ৯টা থেকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের গণভবনে প্রবেশ করতে দেখা যায়।

বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি গার্ড মো. মহিউদ্দিন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা-মহানগর ও উপজেলা- থানা- পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠন গুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় তিন হাজার নেতা বিশেষ বর্ধিত সভায় অংশগ্রহণ করেন।

Leave a Reply