শিরোনাম
ছুটির দিনে অর্ধ কোটি টাকার নিয়োগ পরীক্ষা নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে ইউএনও এবং বিএনপি সভাপতি মনিরুল হক চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত রাণীশংকৈলে ঝড়ে ঘরের দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁওয়ের মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসন প্রমাণ করে পারমাণবিক অস্ত্র অপরিহার্য: উত্তর কোরিয়া মার্কিন শক্তির সীমাবদ্ধতা ‌‘চোখে আঙুল দিয়ে’ দেখিয়ে দিলো ইরান দিনাজপুরে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির উদ্বোধন ঘিরে প্রস্তুতি সভা আমারপে-তে ১ মিলিয়ন ডলার বিনিয়োগ গ্লোবাল ফিনটেক কোম্পানি সিমপায়সার বিজয়পুর নোয়াপাড়ায় এতিম ছাত্রদের মাঝে নতুন পাঞ্জাবি বিতরণ, মুখে ফুটল আনন্দের হাসি

পলাশবাড়ীতে বিএনপির ৫ জন নেতাকর্মী গ্রেফতার

Chif Editor

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ– বিএনপি’-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ পলাশবাড়ীর জুনদহ ও পৌর এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলোঃ জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা (৫৫) তিনি পলাশবাড়ী পৌর এলাকার গৃধারীপুর গ্রামের বাসিন্দা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শরিফুল ইসলাম লিফেজ (৩৬) সে পৌর এলাকার গৃধারীপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে, বরিশাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক রায়হান সরকার @ ছোটন (৩৫) সে সাবদিন গ্রামের মৃত মজিবর রহমান সরকারের ছেলে।

বরিশাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য মো: আল আমিন (৩৭) সে ভবানীপুর গ্রামের মৃত বনিজ উদ্দিনের ছেলে, ছাত্রদল নেতা ইউসুফ মন্ডল লেবু (২৫) সে নুনিয়াগাড়ী গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, গ্রেফতারকৃতরা সকলে বিএনপির সক্রিয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply