শিরোনাম
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো গড়তে চাই নতুন ও নিরাপদ বাংলাদেশ: তারেক রহমান এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন-গণভোট উপলক্ষ্যে চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান সিলেটে জনাব তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াত নেতা, এড. মাসুদুল হক মাসুম পিস্তল ও চাকুসহ গ্রেফতার-০২

স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না: সালাহউদ্দিন আহমদ

S M Rashed Hassan

দেশপত্র ডেস্কঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে বাণিজ্য হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভক্ত করা হয়েছে। তবে স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে আর জাতিকে বিভক্ত করা যাবে না।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশকে একটি বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।”

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে বিভিন্ন রাজনৈতিক শক্তি মানুষকে বিভক্ত করেছে, যা জাতীয় ঐক্যের পথে বড় বাধা। এ ধরনের বিভাজনমূলক বক্তব্য থেকে সরে এসে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

বাংলাদেশের নিরাপত্তার জন্য ফ্যাসিস্ট শক্তিকে বড় হুমকি আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “এই ভূখণ্ড নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যে কোনো পরিকল্পনা যাতে সফল হতে না পারে, সেজন্য সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী ও বুদ্ধিজীবী মহলসহ সবাইকে সতর্ক থাকতে হবে।”

 

Leave a Reply