শিরোনাম
এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমি নির্বাচন করবো, কোন দল থেকে করবো এটা পরের ডিসকাশন: আসিফ মাহমুদ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার

পঞ্চগড়ে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

Chif Editor

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :- পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় প্রতিপক্ষ তাসের মন্ডলহাট ক্রিকেট দলকে পরাজিত করে মাঝগ্রাম ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

গতকাল শনিবার রাতে মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মধ্যে ক্রেস্ট, ট্রফি, নগদ অর্থ পুরস্কার ও মেডেল বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ শিশু বাবু, সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মহব্বত, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, আরাফাত রহমান কোকোর স্মরণে এই নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্থানীয় যুবক ও ক্রীড়াপ্রেমীদের উদ্দেশ্যে আয়োজকরা বলেন, তরুণদের মাঝে খেলাধুলার চর্চা বাড়ানো ও মাদকের কুফল থেকে দূরে রাখতেই এই উদ্যোগ। চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে তারা ভবিষ্যতেও খেলা আয়োজন চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply