শিরোনাম
ঢাকায় পার্বত্য চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল ও পার্বত্যবাসীর মিলনমেলা অনুষ্ঠিত কুমিল্লায় দুই লক্ষ টাকায় হত্যা মামলার রফাদফা, টাকা না দিয়েই লাশ দাফনের অভিযোগ বিএনপির নেতা ও ওসির বিরুদ্ধে রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মিথ্যা অভিযোগ ও জেল হাজতের শিকার রোমিও: জন্মনিবন্ধনের সত্যতা প্রমাণিত হওয়ায় জামিন জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজন: আইজিপি তিতুমীর কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল ৪ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে

হেলিকপ্টারে মাঠে নামলো বিপিএল ট্রফি

Chif Editor

অনলাইন ডেস্ক :-

বিপিএল চলতি আসরের ফাইনালে শিরোপা লড়াইয়ে আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স। খেলা শুরুর আগে বিপিএলের নতুন ট্রফি মাঠে উন্মোচন করা হয়েছে।

২৫ লাখ টাকা খরচ করে বানিয়ে আনা বিপিএলের ট্রফি আগে থেকেই ছিল আলোচনায়। টুর্নামেন্টের শেষভাগে এসেও মাঠে দেখা যায়নি ট্রফিটি।

তবে এবার বড় চমক দিয়ে হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে হাজির হয়েছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি এবং নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন।

এরপর দুই দলের অধিনায়ক চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী ও রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ট্রফির সঙ্গে ফটোসেশনে যোগ দেন।

এবারের আসরে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছিল চট্টগ্রাম রয়্যালস। একইদিন এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করা সিলেট টাইটান্সকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে রাজশাহী।

Leave a Reply