ক্রিড়া প্রতিবেদক :- ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল টুর্নামেন্ট -২৬ চতুর্থ দিনের প্রথম খেলায় দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি- চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমির সাথে মুখাবেলা করে। এতে স্টাইগারের সাফওয়ানের গোলে এগিয়ে যাই দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি। দ্বিতীয় অর্ধের মিনিট ৫/৭ এর পূর্বে অফসাইডে দাঁড়িয়ে থাকা চিটাগাং ফুটবল ট্রেনিং এর লেফট উইংগারের গোলে সমতায় ফেরান স্বাগতিক এই একাডেমি কে।
ম্যাচ শেষ পর্যন্ত সরাসরি ট্রাইব্রেকার শর্টে ১৩-১৪ এর ব্যবধানে ইপিজেডের দলটি হেরে যায়। রেফারি ও আয়োজক কমিটির সূত্রে মতে এই ম্যাচ টি ট্রাইবেকার শুট আউটের রেকর্ড হয়েছে। তবে ম্যাচে বারবার রেফারির সিদ্ধান্ত ও বাজে রেফারিং ভূল সিদ্ধান্তের কথা আয়োজক কমিটির সদস্য স্বীকার করেন।
ম্যাচের শুরুতে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন ফুটবলার ইবাদুল হক লুলু, জহুরুল ইসলাম জহির, মোঃ নাছির উদ্দিন, দঃ হালিশহর ফুটবল একাডেমি পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দোস্ত মোহাম্মদ ভাই।
এসময় আরো উপস্থিত ছিলেন পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন সহকারী কোচ মোঃ মামুন,মাঠ সমন্বয়কারী আমির খন্দকার, প্রবীণ ক্রীড়া সংগঠক মুহাম্মদ মূসা , সহকারী টিম ম্যানেজার মোঃ আঃ রহিম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক বৃন্দ।
আগামী দিনের ফুটবলার তৈরি করতে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি আজকের দিন মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে পাইওনিয়ার ফুটবলে দীর্ঘ ২৫বছর অংশ গ্রহণের বর্ষপূর্তি উদযাপন করেছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র