প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৯:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
ভারত-পাকিস্তানের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্কঃ আজ কলম্বোর মাঠে গড়াতে যাচ্ছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ও রোমাঞ্চকর ম্যাচ। ক্রিকেট বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যখন একে অপরের মুখোমুখি হয়, তখন উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। দুই দলই দারুণ জয়ে উড়ছে, তবে আজকের ম্যাচের পর কোনো এক পক্ষকে জয়ের সেই ছন্দ হারাতে হবে।
বড় ম্যাচের চাপ সামলাতে সাধারণত দলগুলো তাদের উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না। তবুও রণকৌশলের খাতিরে আসতে পারে ছোটখাটো পরিবর্তন।
পাকিস্তানের একাদশে উসমান খানের পরিবর্তে দেখা যেতে পারে অভিজ্ঞ ফখর জামানকে। ভারতের বিপক্ষে হাই-প্রেশার ম্যাচে ফখরের অভিজ্ঞতার ওপরই হয়তো ভরসা রাখছে ম্যানেজমেন্ট।
ভারত শিবিরে সুখবর হচ্ছে অভিষেক শর্মার ফেরা। অসুস্থতার কারণে এক ম্যাচ বাইরে থাকার পর তিনি আবারও ওপেনিংয়ে নামছেন বলে নিশ্চিত করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে স্পিন আক্রমণে কুলদীপ যাদবকে খেলানো হবে কি না, তা নিয়ে কিছুটা মধুর সমস্যায় পড়েছেন অধিনায়ক ও কোচ।
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, ইশান কিষাণ (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিং।
পাকিস্তান (সম্ভাব্য একাদশ): সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, ফখর জামান, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র