
অনলাইন ডেস্ক : ঘরের মাঠে পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
ঘোষিত দলে আবারও সুযোগ পেয়েছেন লিটন কুমার দাস ও আফিফ হোসেন ধ্রুব। তাদের অন্তর্ভুক্তির ফলে দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি।
তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজকে সামনে রেখে নতুন করে দল সাজিয়েছে বিসিবি।


