শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত ঢাকায় পার্বত্য চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল ও পার্বত্যবাসীর মিলনমেলা অনুষ্ঠিত কুমিল্লায় দুই লক্ষ টাকায় হত্যা মামলার রফাদফা, টাকা না দিয়েই লাশ দাফনের অভিযোগ বিএনপির নেতা ও ওসির বিরুদ্ধে রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মিথ্যা অভিযোগ ও জেল হাজতের শিকার রোমিও: জন্মনিবন্ধনের সত্যতা প্রমাণিত হওয়ায় জামিন জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজন: আইজিপি

ওয়ানডে থেকে বিদায় নিতে চান সাকিব

Chif Editor

তামিম খানঃ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে থেকে বিদায় নেয়ার কথা জানালেন সাকিব আল হাসান।

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আরো আগেই। এখন বাকি শুধু ওয়ানডে ফরম্যাট। এই ফরম্যাটে কখন অবসর নেবেন, সেই রোডম্যাপও এঁকে ফেলেছেন অলরাউন্ডার সাকিব।

তিনি জানিয়েছেন, আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে থেকেও বিদায় নিবেন তিনি। গত বৃহস্পতিবার ভারতের কানপুরে সংবাদ সম্মেলনে দুই ফরম্যাট থেকে ঘোষণা দেন সাকিব।

আজ শুক্রবার রোহিত শর্মাদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। তার একদিন আগে ক্যারিয়ারের এত বড় একটি সিদ্ধান্ত নিলেন ৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার।

সাকিব জানান, আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজই হবে তার টেস্ট ক্যারিয়ারের সর্বশেষ সিরিজ। আর সর্বশেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বিশ্বকাপেই। সেটি গেল ২৪ জুন কিংসটাউনে আফগানিস্তানের বিপক্ষে।

এক সময়ের বাংলাদেশ ক্রিকেট দলের মাঠ কাঁপানো সাকিবের সাম্প্রতিক সময়টা তেমন একটা ভালো যাচ্ছে না। বারবার তার পারফরম্যান্স নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। পাকিস্তান সিরিজে বল হাতে কিছু পারফর্ম দেখালেও ব্যাট হাতে কোনো কারিশমা দেখাতে পারেননি সাকিব। ভারতের মাটিতে এসে বোলিংটাও অকার্যকর হয়ে পড়লো এই অলরাউন্ডারের।

কয়েকটি ম্যাচে পারফরম্যান্স খারাপ হওয়ার কারণে যখন একের পর এক প্রশ্নের সম্মুক্ষিন হতে হচ্ছে, হয়তো সে কারনেই খেলা থেকে বিদায় নিচ্ছেন সাকিব।

Leave a Reply