শিরোনাম
ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রকে এমনই বিপদে ফেলেছে ইরান, যা আগে পারেনি কেউ

নারী বিশ্বকাপে তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য, পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

S M Rashed Hassan

আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানার দল। গত এপ্রিলে যে পাকিস্তানের কাছে বাছাইপর্বে হেরে শঙ্কার মুখে পড়েছিল বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন, সেই দলটিকেই ১২৯ রানে অলআউট করে বাংলাদেশ নারী দল ম্যাচ জিতেছে ৭ উইকেটে। ১৩০ রানের লক্ষ্যটা ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়েই পেরিয়ে যান নিগাররা।রান তাড়ার শুরুটা অবশ্য শঙ্কা জাগিয়েছিল। ১০ ওভারের প্রথম পাওয়ার প্লেতে ২৩ রান করতেই ১ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ওপেনার ফারজানা হক ১৭ বলে মাত্র ২ রান করে এলবিডব্লু হয়েছেন ডায়ানা বেগের বলে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) নারী বিশ্বকাপে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ নারী দল। প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে এশিয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী দলকে চমকে দিয়েছে টাইগ্রেসরা। রুবাইদা ৭৭ বলে সর্বোমোট ৫৪ রান করেন। এ জয়ে বড় অবদান রেখেছেন তেজগাঁও কলেজের প্রাক্তন শিক্ষার্থী রুবাইয়া হায়দার ঝিলিক।ম্যাচের শুরু থেকেই দাপুটে খেলা উপহার দেয় বাংলাদেশ। ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ের ভিত গড়ে দেন ঝিলিক। তাঁর ঝলমলে পারফরম্যান্সে প্রেরণা পায় পুরো দল। ফিল্ডিংয়েও অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকেই ধরে রাখে বাংলাদেশ।

তেজগাঁও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের প্রাক্তন শিক্ষার্থী রুবাইয়া হায়দার ঝিলিকের ঝলমলে পারফরম্যান্স ছিল বাংলাদেশের জয়ের মূল প্রেরণা।

পাকিস্তানের বিপক্ষে এ জয়ে বাংলাদেশ নারী দল শুধু শুভসূচনা করল তাই নয়, গোটা দেশকে গর্বিত করল। শিক্ষাজীবনে তেজগাঁও কলেজ থেকে উঠে আসা রুবাইয়া হায়দার ঝিলিক আজ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের গর্ব।

বাংলাদেশ নারী দলের এ জয়কে ঐতিহাসিক উল্লেখ করে ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, এটাই হতে পারে বাংলাদেশের নারী ক্রিকেটের নতুন সম্ভাবনার দরজা।

Leave a Reply