শিরোনাম
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো গড়তে চাই নতুন ও নিরাপদ বাংলাদেশ: তারেক রহমান এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন-গণভোট উপলক্ষ্যে চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান সিলেটে জনাব তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াত নেতা, এড. মাসুদুল হক মাসুম পিস্তল ও চাকুসহ গ্রেফতার-০২

হাদির গুলিবিদ্ধের খবর শুনে হাসপাতালে মির্জা আব্বাস

Chif Editor

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গুলিবিদ্ধের খবর শুনে হাসপাতালে ছুটে গিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এর আগে, এদিন দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি।

হাদির সঙ্গে থাকা তার এক সহকর্মী জানান, জুম্মার নামাজের পরে পরিচিত-স্থানীয়দের সঙ্গে কথাবার্তা ও কুশল বিনিময় শেষে রিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন ওসমান হাদি। আচমকা অজ্ঞাত বন্দুকধারী মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করে। এ সময় বুলেটটি তার বাম কানের নিচে অর্থাৎ চোয়ালের নিচের দিকে লাগে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দলীয় নেতাকর্মীরা ঢাকা মেডিকেলে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত চিকিৎসকরা জানিয়েছেন হাদির জন্য চার ব্যাগ ব্লাড লাগবে। যা ইতোমধ্যে সংগ্রহ করেছে তার সমর্থক-অনুসারীরা।

প্রত্যক্ষদর্শী একজন জানান, হাদি রিকশায় ছিলেন। এমন সময় দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গে তার রক্তক্ষরণ শুরু হয়। পরবর্তীতে ওই রিকশায় করেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে এ খবর পাওয়ার পর ঢাকা মেডিকেলের সামনে ভিড় করছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় তীব্র নিন্দাও জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

Leave a Reply