শিরোনাম
রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মিথ্যা অভিযোগ ও জেল হাজতের শিকার রোমিও: জন্মনিবন্ধনের সত্যতা প্রমাণিত হওয়ায় জামিন জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজন: আইজিপি তিতুমীর কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল ৪ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ, ময়নপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ছুটির দিনে অর্ধ কোটি টাকার নিয়োগ পরীক্ষা নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে ইউএনও এবং বিএনপি সভাপতি

দেবিদ্বারে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদের নির্বাচনী জনসংযোগ

S M Rashed Hassan

 

মাহফুজ আহম্মেদ, দেবিদ্বারঃ

আসন্ন দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদের জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ৮মে বুধবার রাতে দেবিদ্বার নিউমার্কেট এলাকার বিভিন্ন মার্কেটে নেতাকর্মীদের সাথে নিয়ে জনসংযোগ করেন তিনি৷ এ সময় ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চান তরুন এই নেতা৷

গত ৫ই মে নির্বাচন কমিশন কতৃক যাছাই বাচাই শেষে চেয়ারম্যান পদে চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করে নির্বাচন কমিশন৷ তৃতীয় ধাপে আগামী ২৯শে মে দেবিদ্বার উপজেলার ১১৪টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন।এ উপজেলায় মোট ভোটার আছে ৩ লক্ষ ৭৪ হাজার ৫২৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৯৪ হাজার ২৭৬ এবং নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ২৫০জন।

জনসংযোগের সময় চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ সাংবাদিকদের বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উৎসব মূখর পরিবেশে আপনাদের মূল্যবান ভোট দিয়ে দেবিদ্বারে গণমানুষের উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন৷ আপনাদের সকলের দোয়া ও ভালবাসা চাই।

Leave a Reply