শিরোনাম
ধুনটে সরকারি গাছ চুরির অভিযোগকারীর উপর ইউপি কার্যালয়ে হামলা সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী

দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন বাবুল সভাপতি কাউছার সাধারন সম্পাদক

S M Rashed Hassan

 

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়েছে। প্রেসক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল করতে রোববার (১৯ মে) বিকেলে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় এই কমিটি পুনর্গঠন করা হয়। কমিটিতে দৈনিক সমকালের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুলকে সভাপতি এবং দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি কাউছার হায়দারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি পদে আছেন- আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার এ্যাডভোকেট সুদীপ চন্দ্র রায়, দৈনিক মুক্তির লড়াইয়ের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, দৈনিক নতুন কুমিল্লার সম্পাদক মমিনুর রহমান বুলবুল, কবি ও কলমের সহ-সম্পাদক একেএম ফজলুল আমিন খাঁন রাসেল।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলার দেবিদ্বার প্রতিনিধি গোলাম রাব্বী প্লাবন, সংবাদের দেবিদ্বার প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি ওমর ফারুক মুন্সি, অর্থ সম্পাদক আছেন দেবিদ্বার নাগরিক টেলিকাস্টের সম্পাদক সাইদুজ্জামান টিটু, আইন বিষয়ক সম্পাদক পদে কুমিল্লার দৈনিক ঢাকার প্রতিনিধি মোহাম্মদউলা ভুঁইয়া সোহাগ, দফতর সম্পাদক দৈনিক শিরোনাম প্রতিবেদক আল-আমিন কিবরিয়া, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে অননিউজ২৪ দেবিদ্বার প্রতিনিধি রিফাত মাহামুদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ঢাকা টাইমসের দেবিদ্বার প্রতিনিধি ইসহাক হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সস্পাদক পদে দৈনিক গণতদন্তের স্টাফ রিপোর্টার মো: তোফায়েল আহমেদ, সদস্য মো. ফ‌য়েজ মোল্লা, জুয়েল সাহারিযার, রাসেল সরকার ও মো. তামিম আহমেদ।

Leave a Reply