শিরোনাম
সিরাজগঞ্জে ‘আব্দুস সাত্তার ফাউন্ডেশন’ এর উদ্যোগে দুস্থদের মাঝে চাল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী সাংসদের উপহারে সচ্ছলতার পথে এক অসহায় পরিবার আমরা তোমাদের সার্বভৌমত্বকে সম্মান করি কিন্তু আক্রমণের কোনো বিকল্প নেই: পেজেশকিয়ান ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত মার্কিন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ট্রাম্প: আরাগচি আমি কোনো নির্দিষ্ট দলের মন্ত্রী নই: পানি সম্পদ প্রতিমন্ত্রী ইরানকে বেলারুশের প্রেসিডেন্টের জিজ্ঞাসা, কী সাহায্য দরকার আপনাদের? অস্ত্র-গুলিসহ কক্সবাজারে পাঁচ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, মূল হোতা আটক

Chif Editor

কুমিল্লার চান্দিনা রসুলপুর এলাকায় সুদের টাকা আদায়ের জন্য আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। খবর পেয়ে মূল হোতা বোরহান উদ্দিনকে (২৫) আটক করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার মাইজখার ইউপির রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে বৃদ্ধকে নির্যাতনকারী সুদের কারবারি বোরহানকে তার নিজ বাড়ি থেকে আটক করে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন।

আটক বোরহান উদ্দিন কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল কালাম এর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, চান্দিনা থানার রসুলপুর গ্রামে সুদের টাকা আদায়ের জন্য এক বৃদ্ধকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে নির্যাতনের ঘটনার সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, বোরহান দীর্ঘদিন যাবৎ এলাকায় সুদে টাকা বিনিয়োগ করেন। আলী আকবর তার ছেলেকে বিদেশে পাঠাতে বোরহানের কাছ থেকে টাকা নেয়। নির্ধারিত সময়ে টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় গতকাল সোমবার সকালে তাকে বাড়ি থেকে ধরে এনে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতন করা হয়।

Leave a Reply