শিরোনাম
এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমি নির্বাচন করবো, কোন দল থেকে করবো এটা পরের ডিসকাশন: আসিফ মাহমুদ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার

মায়ের হাতে সন্তানের মৃত্যু, নানীর আর্তনাদ আমার মেয়েরও যেন এমন পরিণতি হয়

Chif Editor

সাজ্জাদুল হাসনাত ইমন, ফটিকছড়ি প্রতিনিধি:- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের বাউদ্দারপাড় এলাকা কেঁপে উঠেছে এক মর্মান্তিক ঘটনার খবরে। পরকীয়ার জটিল সম্পর্কের জালে জড়িয়ে নিজের মায়ের হাতেই অকালে প্রাণ হারিয়েছে মাত্র ২১ বছরের তরুণ কামরুল হাসান কাউসার।

নিহতের নানী নিজ মেয়ের (কাউসারের মা) বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। শোকে কাতর হয়ে তিনি বলেন, আমার নাতিকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি চাই তার হত্যাকারী আমার মেয়েরও যেন এমন পরিণতি হয়।

গত ৬ অক্টোবর সকালে স্থানীয় পণ্ডিত বাড়ি থেকে পুলিশ কাউসারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশীরা জানান, সকাল বেলা ঘর থেকে কান্নার শব্দ শুনে তারা দৌড়ে এসে দেখেন, বিছানায় লুটিয়ে আছে তরুণ কাউসারের নিথর দেহ। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রক্তে ভেসে গেছে পুরো ঘর।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং কাউসারের মাকে হেফাজতে নিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। নিহত কাউসার স্থানীয় দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার একমাত্র পুত্র।

ঘটনার পর থেকেই এলাকায় ছড়িয়ে পড়ে নানা কানাঘুষা। গ্রামের মানুষ বলছেন একজন মা কীভাবে নিজের পরকীয়া প্রেম আড়াল করতে নিজের ছেলেকে হত্যা করতে পারে? এ যেন মানবতারও লজ্জা!

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পরকীয়া সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ায় মা ও তার প্রেমিক মিলে কাউসারকে হত্যা করেছে বলে ধারণা করছি। বিষয়টি আমরা গভীরভাবে তদন্ত করছি।”

Leave a Reply