শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

শার্শা পুটখালী সীমান্তে ৯পিস স্বর্ণের বার সহ আটক- ০১

Chif Editor

যশোর জেলা প্রতিনিধি:- খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ বেনাপোল থানার পুটখালী বিওপির সদস্যরা ১.০৪৯ কেজি ওজনের মোট ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান নামে এক পাচারকারীকে আটক করেছে।বুধবার তাকে আটক করা হয়।

অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ সফিয়ার রহমান এর নেতৃত্বে পুটখালী বিওপি’র একটি টহল দল পুটখালী উত্তরপাড়া নামক স্থানে পাকা রাস্তার পাশে থেকে ৯ পিস স্বর্ণের বারসহ মোঃ মনিরুজ্জামান (৩৭), পিতা-মোঃ কাদের আলী সর্দার, গ্রাম-পুটখালী উত্তরপাড়া, পোষ্ট-বালুন্ডা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে আটক করেন।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১.০৪৯ কেজি, যার মূল্য ১,৮০,৫২,২৪১/- টাকা।উক্ত স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিস, যশোর এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

Leave a Reply