শিরোনাম
বেরোবির নিয়োগে জালিয়াতির অভিযোগ দুদকের, সরেজমিন অভিযান রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ, গ্রেফতার-১ বাংলাদেশ–পাকিস্তান যুদ্ধবিমান আলোচনা দক্ষিণ এশিয়ার আকাশে নতুন সমীকরণ তারেক রহমানের সঙ্গে কুমিল্লা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব সৃষ্টির’ অভিযোগ, আইনানুগ ব্যবস্থার অনুরোধ রাণীশংকৈলে মহলবাড়ী বন কালী মা’র তৃতীয়তম পূজা অনুষ্ঠিত  নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার প্রশাসনের সুদৃষ্টিতে জনসাধারণে স্বস্তি-ভাঙ্গুড়ায়” দখলদার,মাদক ও ভেজালকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান সংস্কার চান, তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাহত করে ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দেওয়ার অভিযোগ জামাতের বিরুদ্ধে

সাংবাদিক এ এইচ এম ফারুককে প্রাণনাশের হুমকি; ক্র্যাবের নিন্দা

Chif Editor

প্রেস বিজ্ঞপ্তি:- বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সদস্য, গবেষক এবং বিশ্লেষক এ এইচ এম ফারুককে হত্যার হুমকি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এবং তার পরিবারের সদস্যদের হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি।

বৃহস্পতিবার ক্র্যাব কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানান।

ফারুক নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ফারুক জানান, তিনি সম্প্রতি পার্বত্য এলাকার কিছু সশস্ত্রগোষ্ঠীর অশান্তি সৃষ্টির বিষয়ে টেলিভিশন চ্যানেলগুলোতে টকশোতে নিজের কাছে থাকা তথ্যগুলো দিয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য দিয়ে যাচ্ছেন। পাশাপাশি জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রবন্ধ লিখে ঘটনার বিশ্লেষণ তুলে ধরছেন।

এই প্রেক্ষিতে তার এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে সংঘবদ্ধ সাইবার আক্রমণ শুরু হয়েছে। তাকে ফোনেও প্রানণাশের হুমকি দেয়া হয়েছে। তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সাম্প্রতিক বিভিন্ন গবেষণা ও লেখালেখি এবং টেলিভিশন টকশোতে কথা বলার সূত্রধরে পার্বত্য চট্টগ্রামের একটি দুষ্কৃতকারী চক্র প্রাণ নাশের হুমকিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রহনন এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। গ্রামে তার পরিবারও নিরাপত্তা হীনতাবোধ করছেন। বড় ধরনের ক্ষতির আশংকায় মানসিকভাবে বিধ্বস্ত তিনি।

এ ঘটনায় উদ্বেগ জানিয়ে ক্র্যাব সভাপতি ও সাধারণ সম্পাদক দ্রুত ঘটনার তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তারের জোর দাবি জানান।

বার্তা প্রেরক-

ওয়াসিম সিদ্দিকী
দপ্তর সম্পাদক, ক্র্যাব।

Leave a Reply