শিরোনাম
এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমি নির্বাচন করবো, কোন দল থেকে করবো এটা পরের ডিসকাশন: আসিফ মাহমুদ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার

তাড়াশে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনে যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা

Chif Editor

নিজেস্ব প্রতিবেদক:- সিরাজগঞ্জের তাড়াশে আশরাফুল ইসলাম আসিফ নামে এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে তাড়াশ উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে নির্যাতনের ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযুক্তরা হলেন— উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ মাসুম ও যুগ্ম আহ্বায়ক শুকুর মির্জা।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগী দলের পুকুর দখল ও জোরপূর্বক মাছ চাষ সংক্রান্ত একটি অভিযোগের বিষয়ে ওই দুই যুবদল নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে সাংবাদিক আশরাফুল ইসলাম আসিফকে ডেকে এনে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন রাজীব আহমেদ মাসুম ও শুকুর মির্জা।

নির্যাতনের এক পর্যায়ে তাকে জোর করে একটি স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করানো হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী সাংবাদিক তার ফেসবুক পেজ “তাড়াশ অপরাধ নামা”-তে লাইভে এসে পুরো ঘটনার বর্ণনা দেন।

ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বমহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সাংবাদিক আশরাফুল ইসলাম আসিফের লিখিত অভিযোগের পর তদন্ত শেষে আমরা মামলা গ্রহণ করেছি। মামলার নম্বর ০২/২৫ (তাড়াশ)। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply