শিরোনাম
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো গড়তে চাই নতুন ও নিরাপদ বাংলাদেশ: তারেক রহমান এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন-গণভোট উপলক্ষ্যে চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান সিলেটে জনাব তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াত নেতা, এড. মাসুদুল হক মাসুম পিস্তল ও চাকুসহ গ্রেফতার-০২

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণ সভায় অনুষ্ঠিত

Chif Editor

শিল্পী আক্তার রংপুর জেলা প্রতিনিধি:- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন পরিবেশ নেই। তাই পিআর পদ্ধতি নয় দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণ সভায় যোগ দেওয়ার পূর্বে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, এক শ্রেণির লোক নির্বাচনকে প্রলম্বিত করতে এই পদ্ধতির দাবি তুলছেন। যারা জনগণের নাম করে পিআর পদ্ধতি নিয়ে মাঠে লড়াই করছে তাদের নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গিয়ে পরবর্তীতে পিয়ার বাস্তবায়ন করার আহ্বান জানাই। তখন পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়েন।

তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে। সেই নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করতে বিএনপির পক্ষ থেকে কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে।

এরপর সদ্য প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর শোক সভা ও দোয়া মাহফিলে অংশ নেন। সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন, প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিশেষ অতিথি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যক্ষ আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এড. মাহফুজ উন নবী ডনসহ অন্যান্য নেতৃবৃন্দ। শোক সভা শেষে দোয়া মোনাজাত করা হয়।

উল্লেখ্য আগামী ১৪ অক্টোবর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। সেই সম্মেলন উপলক্ষে আনিছুর রহমান লাকু ৮ অক্টোবর বুধবার দলীয় কাজ শেষে ঢাকা থেকে রংপুর ফেরার পথে অসুস্থ হয়ে পরেন। পরে তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সকাল ৭টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Leave a Reply