শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

আমার দেশ প্রতিনিধি সারমাতের মৃত্যুতে কুমিল্লায় দোয়া ও শোক সভা

Chif Editor

জেলা প্রতিনিধি, কুমিল্লা:- দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি প্রখ্যাত সাংবাদিক মাহবুব সারমাতের হঠাৎ মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কুমিল্লা জেলার সংবাদকর্মীরা।

শনিবার সকাল ১১টায় কুমিল্লা নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে এই দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত বক্তারা প্রয়াত সাংবাদিক মাহবুব সারমাতের আত্মার মাগফিরাত কামনা এবং তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, “মাহবুব সারমাত ছিলেন একনিষ্ঠ, সাহসী ও নীতিবান সাংবাদিক, যিনি পেশার প্রতি ছিলেন অত্যন্ত দায়বদ্ধ ও নিষ্ঠাবান। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারালো।”

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমার দেশ কুমিল্লা জেলা প্রতিনিধি এম. হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি আহমেদ শফি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দাউদকান্দি প্রতিনিধি মোহন মিয়া, চৌদ্দগ্রাম প্রতিনিধি এমদাদ উল্লাহ, লাকসাম প্রতিনিধি জসীম উদ্দিন, নাঙ্গলকোট প্রতিনিধি মাইন উদ্দিন দুলাল, দেবিদ্বার প্রতিনিধি আবু বকর, তিতাস প্রতিনিধি জুয়েল রানা, মুরাদনগর প্রতিনিধি মাসুদ রানা, বুড়িচং প্রতিনিধি সাখাওয়াত হাফিজ, চান্দিনা প্রতিনিধি শাহজাহান সাজু, লালমাই প্রতিনিধি ইয়াকুব প্রমুখ।

Leave a Reply