শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

মেলায় ঘুরতে গিয়ে ছুরিআঘাতে প্রান গেলো স্কুল ছাত্রের

Chif Editor

মোঃ জিবন আহমেদ ফারুক- মানিকগঞ্জ প্রতিনিধি:- মানিকগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেলো এক স্কুল ছাত্রের।শনিবার(১১ অক্টোবর)রাতে সদর উপজেলার পুটাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওরফে রাব্বি(১৫)সৌদি প্রবাসী মানিক মিয়ার ছেলে।সে স্থানীয় কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর মানবিক বিভাগের ছাত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুর রহমান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে রাব্বি বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে লক্ষীপূজার মেলায় ঘুরতে যায়।রাত সাড়ে ৮টার দিকে মেলার প্রবেশমুখে ঢোকার সময় দুস্কৃতিকারীরা আকম্মিক রাব্বির ওপর হামলা চালায়।তার বাম পাজরে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত রাব্বিকে উদ্ধার করে স্থানীয়রা জেলা সদর হাসপাতালে নিয়ে যান।রাত পৌনে ১১ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রোববার(১২ অক্টোবর) সকালে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। তবে কারা এবং কি কারনে তাকে ছুরিকাঘাত করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ওসি(তদন্ত)আমিনুর রহমান জানান, কি কারনে এই হত্যাকান্ড তা এখনো জানা যায়নি।পরিবার থেকেও নিশ্চিত করে কিছু বলতে পারছে না।হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।

Leave a Reply