শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

কুমিল্লায় বিদেশি অস্ত্র ও মাদকসহ ২ যুবক গ্রেফতার

Chif Editor

কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদক ও অস্ত্র আইনে দায়েরকৃত ২৫ মামলার আসামি দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা সদর উপজেলার ভাটকেশ্বর গ্রামের মো. রিয়াদ হোসেন (২৯) ও তার সহযোগী মো. মামুন মিয়া (২৯)। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ৩ রাউন্ড গুলি ও মাদক জব্দ করা হয়। সোমবার দিনগত রাতে নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে র‌্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন।

মেজর সাদমান জানান, গোপন সংবাদে ভাটকেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রিয়াদ ও মামুনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে বিদেশি পিস্তল ও মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তার রিয়াদ ও মামুন ভারত থেকে অস্ত্র ও মাদক এনে দেশে বিক্রি করতো। মেজর সাদমান আরও জানান, গ্রেপ্তার রিয়াদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে ১৮টি এবং মামুনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply