শিরোনাম
ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রকে এমনই বিপদে ফেলেছে ইরান, যা আগে পারেনি কেউ

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় আদিবাসী যুবকের মৃত্যু 

Chif Editor

অভিষেক চন্দ্র রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি :- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে বিনয় মার্ডি (৩০) নামে এক আদিবাসী যুবক মৃত্যু হয়েছে। শনিবার

(১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বাজেবাকসা ছঘরিয়া ব্রীজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিনয় মার্ডি বাজেবাকসা আদিবাসী  হাটপাড়া এলাকার সামু মার্ডির ছেলে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জিতেন চন্দ্র বর্মন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন  দুপুরে বিনয় মার্ডি নিজ বাড়ি থেকে অটোভ্যানে চড়ে কাতিহার হাটের উদ্দেশ্যে রওনা দেন। ভ্যানটি

বাজেবাকসা- কাতিহার পাকা সড়কের ছয়ঘরিয়া ব্রীজের পশ্চিম পাশে পৌঁছালে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভ্যানটি পাল্টি খেলে বিনয় ছিটকে গিয়ে ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন এবং শরীরে বিভিন্ন অংশে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করো বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে করেছে।পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply