শিরোনাম
স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত

বরিশালের “বীরপুরুষ” হাসানাত-দুদকের জালে এবার “অপরাজিত” নেতা!

Mehraz Rabbi

মাঠে নেই, ছায়ায় আছে-তবু শহরে ঘুরে বেড়ায় তার ফটোকপি সৈনিকেরা!

বাংলাদেশে দুর্নীতি করলে কী হয় জানেন? কিছুই হয় না,যদি না আপনার ভাগ্য হঠাৎ দুদকের দরজায় গিয়ে ধাক্কা খায়। এই তো, শেখ হাসিনার আত্মীয়, সাবেক চিফ হুইপ, বরিশালের রাজনীতির বটগাছ-আবুল হাসানাত আব্দুল্লাহ-অবশেষে সেই দুদকের রাডারে!
অভিযোগ? সামান্য ১৯ কোটি ৭১ লাখ টাকার অবৈধ সম্পদ আর ৮০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন। বাংলাদেশে ১০ টাকার পেঁয়াজে চোখে পানি আসে, কিন্তু ১০০ কোটি টাকায় কারো মুখে একফোঁটা “অফসোস” নেই!

রাজনীতির “চেইন রিঅ্যাকশন”-নেতা গেলেও দালাল বেঁচে থাকে!

হাসানাত এখন ভারতের ছত্রছায়ায় নাকি বিশ্রামে আছেন। কিন্তু বরিশালের গলিতে গলিতে তার ছায়া নাচে,যে ফটোগ্রাফার একসময় ছবি তুলত, সে এখন কোটি টাকার সম্পত্তির মালিক,যে নেতা তার নামের ব্যানার মেলত, সে এখন “বিরোধী দলের ঘরানা” হয়ে টিকে আছে,আর মিডিয়ার সেই “ফ্যাসিস্ট পোষা কর্নধাররা”,এখন দু’চোখে নিরপেক্ষতার চশমা পরে, গণতন্ত্র রক্ষার” গল্প শোনায়!
কেউ এখন বিএনপি ঘেঁষা, কেউ জামায়াতমুখী,
শুধু “অন্তর” একই স্লোগান “যেখানে সুবিধা, সেখানেই ঈমান!”

মিডিয়ার মঞ্চে নতুন চরিত্র…

যে মিডিয়া একসময় হাসানাতের প্রেস রিলিজ ছাপত শিরোনামে,আজ সেই মিডিয়াই দুর্নীতিবাজদের বিচার চাই” বলে কাঁদে! আসলে মিডিয়ারও একটা “নীতিমালা” আছে
বেতন যেই দেয়, সত্য তার পক্ষেই থাকে।”
ফলে সাংবাদিকতা এখন যেন হরলিক্সের মতো
প্রতিদিন সকালে খান, আর বিকেলে যার জুস মিষ্টি, তার খবর মিষ্টি করে দেন!

শহরের হঠাৎ ধনী ক্লাব..

দুদক নাকি মামলা করেছে,কিন্তু শহরে এখনো ঘুরে বেড়ায় অঘোষিত কোটিপতিরা,যাদের ব্যাংক ব্যালেন্সে আছে হাসানাতের আশীর্বাদ, যাদের বাড়িতে আছে রাজনীতির “লুটের স্মারক, আর মুখে এখন শ্লোগান, আমরা তো উন্নয়নের সহযোগী ছিলাম! বরিশালের অলিতে-গলিতে এখন একটা নতুন ফ্যাশন, আগে আওয়ামী, এখন বিএনপি” চুলের স্টাইলের মতো দল বদল হয় মিনিটে মিনিটে!

 

দুদক ধরেছে একটাকে, বাকি সবাই প্রস্তুত পরবর্তী হাসানাত হতে!

 

দুদককে সাধুবাদ,কমপক্ষে মনে হয়েছে, দেশে এখনো একটা কমিশন আছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, যে নেটওয়ার্ক ১৬ বছর ধরে বরিশাল থেকে শুরু করে ঢাকায় টাকা বইয়েছে, সেই শিকড়ে কবে হাত যাবে? যতদিন পর্যন্ত রাজনীতি থাকবে “ব্যবসার লাইসেন্স” আর মিডিয়া থাকবে “মুখ রক্ষার ইঞ্জিন,ততদিন পর্যন্ত নতুন নতুন হাসানাত জন্ম নেবে,কেউ এমপি হবে, কেউ মিডিয়া মালিক, কেউ ধর্মভিত্তিক ত্রাণ ব্যবসায়ী!

দুদক যদি সত্যিই ন্যায় চায়,

তাহলে শুধু নেতা নয়,তার চারপাশের মিডিয়া-দালাল সুবিধাবাদী সিন্ডিকেট” ধরুন! কারণ, ইতিহাস বলে, হাসানাতরা পড়ে, কিন্তু হাসানাততন্ত্র টিকে থাকে!

Leave a Reply