শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

ময়মনসিংহে বিতর্কিত সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামকে ওএসডি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

Chif Editor

ময়মনসিংহের বিতর্কিত ঘুষ দুর্নীতির অভিযোগে সংবাদ টিভি সহ জাতীয় দৈনিক ও একাধিক অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ার পর সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামকে ওএসডি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে স্বাস্থ্য সেবা বিভাগ তাকে ওএসডি (Officer on Special Duty) করেছে। রবিবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. মো: সাইফুল ইসলামকে তার বর্তমান কর্মস্থল ময়মনসিংহ সিভিল সার্জন অফিস থেকে অব্যাহতি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে, ডা. মোহাম্মদ হাইদার ইলিয়াস খান (আইডি নং ১১০৩৪৩), বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত, তাকে নতুন সিভিল সার্জন হিসেবে ময়মনসিংহে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ডা. মো: সাইফুল ইসলামকে আগামী ২১ অক্টোবরের মধ্যে বিদায় গ্রহণ করতে হবে এবং নতুন পদায়নপ্রাপ্ত ডা. হাইদার ইলিয়াস খান ২২ অক্টোবরের মধ্যে দায়িত্ব গ্রহণ করবেন।

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শম্পা শর্মিন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, “জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হলো।”

সূত্রে জানা গেছে, প্রশাসনিক কারণে ময়মনসিংহের সিভিল সার্জন অফিসে এই পরিবর্তন আনা হয়েছে।
উল্লেখ্য, ময়মনসিংহের ওএসডি হওয়া সিভিল সার্জন ডা. মো: সাইফুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিয়োগ ও কমিশন বাণিজ্যের অভিযোগ ছিলো।

Leave a Reply